৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বাংলাদেশে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারণায় রেকর্ড সিরাজগঞ্জ পৌর আ’লীগ নেতা নজরুল ইসলাম হাশেম কর্তৃক নৌকার রেকর্ড পরিমাণ প্রচারণা




বাংলাদেশে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারণায় রেকর্ড সিরাজগঞ্জ পৌর আ’লীগ নেতা নজরুল ইসলাম হাশেম কর্তৃক নৌকার রেকর্ড পরিমাণ প্রচারণা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০১৮, ১৮:২০ | 723 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জহির রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম হাশেম বিগত চার বছর যাবত আ’লীগ সরকার ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারণের নিকট পৌছে দেওয়ার জন্য রেকর্ড পরিমাণ ব্যানার, ফেস্টুন, লিফলেট ও তোরণ নির্মাণ করে ইতিমধ্যেই জনসাধারণের মাঝে আ’লীগ সরকার ও অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না সম্পর্কে সঠিক ও সচেতনতামূলক পরিস্থিতি সৃষ্টি করেছেন। সিরাজগঞ্জ জেলার প্রতিটি দেয়াল, প্রতিটি রাস্তার মোড়, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বর্তমান সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের সচিত্র উপস্থাপন করে যাচ্ছেন নজরুল ইসলাম হাশেম।

যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের পক্ষে ভোট অর্জনের জন্য ব্যাপক ভূমিকা পালন করবে বলে জনসাধারণ মনে করে।

বর্তমান সরকারের প্রতিটি প্রকল্প সেটা জাতীয় বা সিরাজগঞ্জ কেন্দ্রীক হোক না কেন জনসাধারণের নিকট তুলে ধরে সরকার বিরোধী পক্ষকে অনেকটাই বিপাকে ফেলেছেন নজরুল ইসলাম হাশেম। এই প্রচারণার জন্য, উন্নয়নে বিশ্বাসী সচেতন জনগণ সরকার বিরোধী পক্ষের মিথ্যা প্রচারণা ও প্রলুব্ধ করণে প্রভাবিত হবে না।

যেখানে অনেক নেতাই নিজের উন্নয়ন ও দলীয় পদ-পদবীর আশায় তদবির এবং সুপারিশ নিয়ে ব্যস্ত, সেখানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী হওয়া সত্বেও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরায় সুশীল সমাজ নজরুল ইসলাম হাশেমকে নিয়ে গর্বের সাথে আলোচনা করেন।

এমন উন্নয়নমূলক প্রচারণার ব্যাপারে নজরুল ইসলাম হাশেম বলেন-“বর্তমান আ’লীগ সরকার ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার উন্নয়ন মূলক কর্মকান্ড এর সচিত্র প্রতিচ্ছবি জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে জনগণের নিকট হতে নৌকার পক্ষে ভোট চাওয়ার কাজ করছি, যেন সরকার বিরোধী পক্ষ কোনভাবেই জনগণকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে না পারে। কারণ- আ’লীগ সরকার ও অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ভাই মানেই উন্নয়ন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET