, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাংলা‌দেশ নূরানী তা’লিমুল কোরআন বোর্ড পরিক্ষায় সারা দেশে মেধা তালিকায় সিরাজগ‌ঞ্জের ৭ জন




বাংলা‌দেশ নূরানী তা’লিমুল কোরআন বোর্ড পরিক্ষায় সারা দেশে মেধা তালিকায় সিরাজগ‌ঞ্জের ৭ জন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২২, ১৪:৪৭ | 1287 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলা‌দেশ নূরানী তা’লিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম এর অধিনে সিরাজগঞ্জ সদর উপ‌জেলার মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা থেকে এবছর তৃতীয় শ্রেণির সনদ পরিক্ষায় সারা দেশে মেধা তালিকার ২০ জনের ৭ জন ছাত্র গৌরবময় বিজয় অর্জন করায় সবাইকে ফুলেল শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দি‌কে মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা তৃতীয় শ্রেণির সনদ পরিক্ষার ফলাফল প্রকাশকালে এই তথ্য জানান মাদ্রাসার সভাপতি কোরবান আলী মুন্সী। তারা হ‌লেন, মোঃ তাইয়ু‌্যম সেখ, মোহাম্মাদ আলী, মুয়াজ সরকার, মোঃ আশিখ, মোঃ ইয়া‌মিন সেখ, মোঃ ফারহান আন নূর প‌বিত্র, মোঃ আরিয়ান সেখ। এই সময়ে গৌরবময় বিজয় অর্জন করা শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মি‌ষ্টি বিতারন ক‌রেন। প‌রে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় র‌্যালী করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার পরিচালক হাফেজ আবু হুরায়রা, মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সদস্য আব্দুর রহমান, প্রফেসার আব্দুস সামাদ, আব্দুল কুদ্দুস, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ হা‌ফিজুর রহমান, হা‌ফেজ নুরুল ইসম সহ মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী অভিভাবক ও গ্রাম পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET