বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি)’র উদ্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ফ্রি ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার নাসিমুল বারী বাপ্পি ভ্রাম্যমান ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) সভাপতি হাসিবুর রহমান রিজু বলেন, করোনা আতঙ্কে ঘরবন্দি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয?েছি। আমাদের এই ভ্রাম্যমান ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে। গতকাল শুক্রবার হাটশ হরিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প বসানো হয়। মেডিকেল ক্যাম্পের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ হোসেন ইমাম, কুষ্টিয়া শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ পি.কে. সাহা, ডাঃ শামসুর রহমান হীরা, মেডিকেল এসিস্টেন্ট ডিএমএফ শাকিল আহমেদ, সুমন আহমেদ, সিনিয়র ষ্টাফ নার্স আখি খাতুন। হরিপুরে প্রায় পাঁচশত রোগী দেখা হয় এবং ফ্রী ঔষধ প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, হাটশ হরিপুর ইউপি চেয়ারম্যান ও হাটশ হরিপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি এম সম্পা মাহামুদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিলন মন্ডল, বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, কুষ্টিয়া জেলা শাখার প্রচার সম্পাদক আলামিন খান রাব্বী, তথ্য গবেষনা সম্পাদক শাহরিয়ার ইমরান, হরিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী জুয়েলরানা, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রচার সম্পাদক রজব আলী, কোষাধ্যক্ষ মানিক উদ্দিন, হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রুমি প্রমুখ।









