, , ,

শিরোনামঃ-




বাইরে অহেতুক ঘোরাঘুরি করলে আটক করা হবেঃ ইউএনও

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ১৭:১৪ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনার সংক্রমণ ঠেকাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন সম্প্রতি পুরোপুরি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। এরই মধ্যে উপজেলা প্রশাসন মাঠে নেমেছেন লোকজনের বাইরে অহেতুক ঘোরাঘুরি রোধে। ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়জনকে এ ব্যাপারে জরিমানাও করা হয়েছে। দেশের বাইরে অথবা ঢাকা-নারায়নগঞ্জ থেকে সম্প্রতি যারা গ্রামে এসেছেন তাদেরকে বাইরে বের না হওয়ার নির্দেশনা দিয়েছেন কাজিপুর উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, “আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করুন। অহেতুক বাহিরে ঘোরাঘুরি না করে সকলের স্বার্থে ঘরে থাকুন। সন্ধ্যা ৬ টার পর বাহিরে অহেতুক ঘোরাঘুরি করলেই আটক করা হবে।”
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET