, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গুরুপের মুখোমুখি,গ্রেফতার আতঙ্কে ১০ গ্রামের মানুষ




বাগমারায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গুরুপের মুখোমুখি,গ্রেফতার আতঙ্কে ১০ গ্রামের মানুষ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ২১:৩৮ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এলাকার বিল খাল পুকুর দখল ও চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এবার মুখোমুখি অবস্থান নিয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দুই প্রভাবশালী গডফাদার। এদের একজন হলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান। আরেক জন হলেন লুৎফর রহমানের হাতেই তৈরি তারই এক সময়ের আস্থাভাজন শিষ্য এলাকায় কালো টাকা তৈরির কারিগর ও মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিতি জাবের আলী। এই দুজন এখন বাসুপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী। সম্প্রতি এই দুই বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নারীসহ ২০ জন আহত ও দুই জন পুঙ্গত্ববরণ করেছেন। এ নিয়ে উভয় পক্ষে বাগামারা থানা ও রাজশাহীর আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এতে আসামী হয়েছেন অর্ধশতাধিক। এসব মামলায় ইউনিয়নের মন্দিয়াল, তেগাছি, হলুদঘর, বীরকয়া, খয়েরা, কুতুবপুর, জোতিনগঞ্জ সহ ১০ গ্রামের লোজজনের মাঝে গ্রেফতারর আতঙ্ক বিরাজ করছে। গ্রামগুলো এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। পুলিশ এলাকাবাসী ও ভুক্তভোগি মহল সূত্রে জানা গেছে, বাসুপাড়া ইউনিয়নের সম্প্রতিক এই অশান্ত হয়ে ওঠার নেপথ্যের ঘটনা। স্থানীয়রা জানান, ২০১৩ সালের ইউপি নির্বাচনে মনোনয়ন চেয়ে আকস্মিক ভাবেই রাজনীতিতে আর্বিভূত হন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের জনপ্রিয় প্রধান শিক্ষক লুৎফর রহমান। তিনি এলাকার লোকজনের জোরাজুরিতে সে সময় মনোনয়ন নেওয়ার জন্য সরকারি চাকুরী থেকেই ইস্তফা দেন। স্থানীয় এমপি’র নিকট আত্মীয় হওয়ার সুবাধে তিনি সে সময় মনোনয়নও পেয়ে এবং নির্বাচেন বিপুল ভোটে জয়লাভ করেন। প্রধান শিক্ষক থেকে ইউপি চেয়ারম্যান লুৎফর এবার নিজের আখের গোছানোতে ব্যস্ত হয়ে পড়েন এবং পরম শিষ্য হিসাবে বেছে নেন শিষ্য হিসাবে বেছে নেন একই ইউনিয়নের চৌকষ জাবের আলীকে। এলাকার মন্দিয়াল গ্রামের মৃত বুদাই গাইনের পুত্র জাবের আলী অসহায় দরিদ্র পরিবারের সন্তান। ইউপি ভোটে জয়লাভের পর চেয়ারম্যান লুৎফর রহমান নিজস্ব কিছু পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেন। এ সময় তিনি মাছের খাদ্যের ব্যবসাও চালু করেন। শুরুতে এই মাছের খাদ্য বিক্রির দায়িত্ব দেন এই জাবের আলীর ওপর। এভাবে দিনে দিনে জাবের আলী চেয়ারম্যানের ক্যাডারে পরিনত হয়ে এলাকার বিল খাল ও পুকুর দখল করে চেয়ারম্যানকে কাঁচা টাকার গন্ধে মশগুল করে তোলেন। স্থানীয়রা জানান, চেয়ারম্যান এই চতুর জাবেরের চিকন বুদ্ধিতে প্রভাবিত হয়ে পশ্চিম নাককাটি, পূর্বনাককাটি, মরা বিলা সহ বেশ কিছু বিল দখলে মরিয়া হয়ে ওঠেন। ইউপি চেয়ারম্যান ও ক্ষমতাশীন দলের নেতা হওয়ায় চেয়ারম্যানের এসব দখল বানিজ্যে কেই বাঁধা দিতে সাহস পায় না এবং চেয়ারম্যানের ক্যাডার হিসাবে জাবেরও হয়ে পড়েন অপ্রতিরোধ্য। এভাবে কয়েক বছরের মাথায় জাবেরের সুবাধে চেয়ারম্যান রাতারাতি কোটিপতি বনে যান। শিষ্যের বুদ্ধিতে গুরুর কোটিপতি হওয়ায় এ সময় শিষ্যের মনেও লোভ প্রতিহিংসার জন্ম নেয়। চলে আসে আবার ইউপি নির্বাচন। সর্বশেষ ইউপি নির্বাচনে দললীয় প্রতীক নৌকা পেয়েও চরম ভরাডুবির শিকার হন লুৎফর রহমান। সন্দেহ চলে আসে শিষ্য জাবের আলীর প্রতি। এখান থেকেই গুরু শিষ্যের বিচ্ছেদ ঘটে। এবারে উভয়ে একে অপরকে দমনের জন্য মরিয়া হয়ে গড়ে তুলেন নিজস্ব বাহিনী। এরই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর জাবের বাহিনীর হামলার শিকার হন বীরকয়া গ্রামের মোবারক হোসেন(৪৫)। জাবের বাহিনীর লোকজন পিটিয়ে তার হাত পা ভেঙ্গে দেয়। বর্তমানে তিনি পুঙ্গত্ব জীবন যাপন করছেন। এর সপ্তাহ খানেক আগে জাবের বাহিনীর লোকজন হামলা চালায় মোবারকের স্ত্রী আঞ্জুরী বেগমের (৩৫) উপর। তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ঘুমন্ত আঞ্জুরী বেগমের ডান স্তন কেটে দেয়। এ ঘটনায় জাবের সহ তার ১৭ ক্যাডার বাহিনীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। একই ভাবে জাবের বাহিনীর হামলার শিকার হন কুতুবপুর গ্রামের আনোয়ার হোসেন(৫৫)। এই হামলায় আনোয়ার এক পা হারিয়ে এখন স্ক্যাচে ভর দিয়ে চলাফিরা করেন। স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের মতে, জাবের বাহিনীর এসব হামলা ও নির্যাতন প্রতিরোধ করতে পাল্টা নিজস্ব বাহিনী গড়ে তুলেন লুৎফর রহমান। একই মাসের গত ১৯ ডিসেম্বর লুৎফর বাহিনীর লোকজন রাতের অন্ধকারে হামলা চালিয়ে জাবের বাহিনীর অন্যতম মোতালেব((২৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেন। বর্তমানে ওই হামলায় মোতালেবও পুঙ্গত্ব জীবন যাপন করছেন। ভ্যান চালাতে না পেয়ে সে এখন পরিবার নিয়ে বড়ই অসহায় হয়ে পড়েছে। এই হামলার ঘটনায় মোতালেব বাদী হয়ে লুৎফর বাহিনীর ১০ ক্যাডারের বিরুদ্ধে বাগমারা থানায় আরো একটি মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, বীরকয়া গ্রামের খোদা বক্্েরর পুত্র মৈয়দ আলী(৪৫), একই গ্রামের সামাদ সরদারের পুত্র আশরাফুল(২৭), আজিবুরের পুত্র গিয়াস(৩০), আফসার আলীর পুত্র রফিকুল ওরফে ভুট্রো(৩২), হুসেন আলীর পুত্র মহসিন আলী(২৬), মৃত জসিম উদ্দিনের পুত্র হাবিবুর রহমান ওরফে হবি(৪৫), আজিবুরের পুত্র নাছির উদ্দিন(৩২), মছির উদ্দিনের পুত্র ওছির উদ্দিন(৫৫), মৃত সমতুল্যার পুত্র আজিবর রহমান(৫২) ও মেরু মন্ডলের পুত্র মকছেদ আলী(৪৫)। গ্রেফতার আতঙ্কে আসামীরা এখন গ্রামছাড়া। এই মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপ পরিদর্শক(এসআই) ফরিদা ইয়াসমীন জানান, রাতে হামলার ঘটনায় ভ্যান চালক মোতালেবের ডা পা ভেঙ্গে গেছে। মামলাটির তদন্ত কাজ চলছে। আসামীরা সবাই পলাতক। গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ দিকে সন্ত্রাসীর গডফাদার জাবের আলীকে গ্রেফতারে মরিয়া হয়ে ওঠেছে বাগমারা থানার পুলিশ। গত ১৯ ডিসেম্বর রাতে ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজার থেকে জাবের আলীকে গ্রেফতার করে বাগমারা থানার পুলিশ। ওই সময় মোটর সাইকেলে করে জাবের আলীকে থানায় নেওয়ার পথে পুলিশকে ঘিরে ফেলে তার ক্যাডার। তারা পুলিশের উপর হামলা চালিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে আহত করে হ্যান্ডকাফ সহ জাবের আলীকে ছিনিয়ে নিয়ে যায়। এর পর থেকে জাবের আলী আত্মগোপনে । তার খোঁজে পুলিশ ঢাকা পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক(এসআই) সৌরভ কুমার চন্দ্র জানান, বারাবর স্থান পরিবর্তনের কারণে জাবের আলীকে গ্রেফতার করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ সব বিষয়ে জানতে চাইলে জাবের আলীকে এক সময়ে নিজের কর্মচারী বলে স্বীকার করলেও তার অপরাধের দায়ভার নিতে রাজি নন লুৎফর রহমান। তিনি জাবের আলীকে চরম দুর্বৃত্ত স্টাইলের ক্যাডার দাবী করে বলেন, পুলিশের উপর হামলা করে জাবেরকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী মামলা না হওয়ায় প্রশাসনের ভুমিকা রহস্যজনক। এ সব বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান জানান, দু’জনের(লুৎফর-জাবের) কারণেই এলাকায় অশান্তি বেড়ে চলেছে। আমরা উভয় মামলা গুলো তদন্ত করে দেখছি। এছাড়া জাবেরকে গ্রেফতারে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET