, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় দৈহিক মিলনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,যুবক আটক




বাগমারায় দৈহিক মিলনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,যুবক আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২১, ১৭:২২ | 942 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারায় এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ৩ লাখ টাকা আদায় ও ব্ল্যাকমেইলের ঘটনায় হারুনুর রশিদ (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক উপজেলার ঝিকরা গ্রামের সাধণ প্রামাণিকের ছেলে। সোমবার রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে। এঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, কলেজ ছাত্রী জোসনা খাতুন বোয়ালিয়া থানায় গিয়ে অভিযোগ করেন বিকাশ ব্যবসায়ী হারুন-অর-রশিদ এর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সুত্র ধরে তাদের দৈহিক মেলামেশা হয়। এবং বিভিন্ন সময়ে তার অজান্তে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ধারণ করে তার প্রেমিক হারুনুর রশিদ। ওই কলেজ ছাত্রী ও বিকাশ ব্যবসায়ীর মধ্যে দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে মন মালিন্য হওয়ায় তাদের মধ্যে আর কোন সম্পর্ক নাই। চলতি জানুয়ারি মাসের ১১ তারিখ বিকেলে তিনি জানতে পারেন, তার সাবেক প্রেমিক হারুন মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন নামে একটি ফেসবুক আইডি দিয়ে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র বিভিন্ন মানুষের ব্যক্তিগত মেসেঞ্জারে পাঠাচ্ছে। এবং তিনি এটি মুছে ফেলার জন্য তিন লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি অনুযায়ী তিন লাখ টাকা প্রদান করেন তিনি। কিন্তু এরপরও আসামি বিভিন্ন সময়ে সেই অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ফেসবুকে ছাড়ছে। এছাড়াও ভয়-ভীতি দেখে আরো টাকা দাবি করছে। মামলার পর আরএমপি সাইবার ক্রাইম ইউনিট থেকে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আসামি হারুন-অর-রশীদকে তার গ্রাম থেকে আটক করে। এসময় তার কাছে থাকা পর্ণগ্রফি উদ্ধার করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস, বোয়ালিয়া জোনের এডিসি তৌহিদুল, বোয়ালিয়া মডেল থানার এসি ফারজানা নাসরিন প্রমুখ।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET