, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় প্রভাশালীর বিরুদ্ধে ইউএনও বরাবর গ্রামবাসীর অভিযোগ




বাগমারায় প্রভাশালীর বিরুদ্ধে ইউএনও বরাবর গ্রামবাসীর অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৩ ২০২০, ২১:৫৮ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গ্রামের প্রভাবশালী দিলমুদ্দিনের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন একই গ্রামের ২০/২৫ টি পরিবারের লোকজন। তার অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য ওই গ্রামের সেকেন্দার আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব গতকাল বুধবার একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেলিপুকুর গ্রামের প্রভাবশালী দিলমুদ্দিন গ্রামের লোকজনের চলাচলের রাস্তা সংলগ্ন পুকুরে মাছ চাষ করে আসছেন। মাছ চাষের কারনে পুকুর পাড়ের বাড়িঘরসহ রাস্তাটি পুকুরের মধ্যে বিলিন হয়ে গেছে। যার কারনে এলাকার লোকজন বাড়ির বাহিরে আসতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। এলাকার লোকজন বার বার দিলমুদ্দিনকে পুকুরের পাড়সহ রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ করেন। তিনি এলাকার লোকজনের কথা কর্ণাপাত না করে গায়ের জোরে সেখানে মাছ চাষ করতে থাকেন। গ্রামের লোকজন ওই পুকুর পাড় ভেঙ্গে যাওয়ার জন্য তাদের চলাচলের বিগ্ন হওয়ার বিষয়ে জানালে তিনি তাদের মামলায় ফাঁসনোর হুমকি দেন। অবশেষে গ্রামের লোকজন নিরুপায় হয়ে নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করার পরিকল্পনা করেন। এক পর্যায়ে তারা রাস্তাটি সংস্কারের জন্য সংঘবদ্ধ হয়ে আসলে দিলমুদ্দিন তার লোকজন নিয়ে গ্রামের লোকজনকে সেখান তাড়িয়ে দেয়। এলাকার লোকজন কোথাও কোন সু-বিবচার না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ দাখিল করেন। ভুক্তভোগীদের অভিযোগ, দিলমুদ্দিন মাছ চাষের নামে তাদের বাড়িঘর দখলের চেষ্টা করছে। পুকুরের পাড় মেরামত না করলে পুকুর ধারের বাড়ি গুলো পুকুরের মধ্যে বিলিন হয়ে যাবে। তারা অবিলম্বে পুকুরের পাড়সহ রাস্তা মেরামতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত দিলমুদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করে বার বার মোবাইলে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET