, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালতে হোটেল ও ফার্মেসীর অর্থদন্ড




বাগমারায় ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালতে হোটেল ও ফার্মেসীর অর্থদন্ড

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০১ ২০২১, ২১:২৬ | 920 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারায় খাওয়ার হোটেল ও ফার্মেসীতে অভিযান চালিয়ে বাসী খাবার ও বিদেশী ঔষুধ রাখার অভিযোগে অর্থদন্ড করেছেন রাজশাহীর ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল সোমবার দুপুরে ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম হোসাইন ও বাগমারা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আশরাফুল ইসলাম মন্ডল আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার দেউলা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়েল ফার্মেসীর ৪ হাজার টাকা একই স্থানে ভুট্টু খাবার হোটেলের ২ হাজার ও ফেরদৌস হোটেলের ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে তারা লিফলেট বিতরন ও হ্যান্ড মাইকিং করে এলাকার জনগনকে সচেতন করার চেষ্টা করছেন।

জানা যায়, সোমবার দুপুরে রাজশাহী ভোক্তা অধিকারের কর্মকর্তাগন উপজেলা দেউলা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তারা হোটেল দুইটিতে বাসী খাবার সরবরাহ করতে দেখতে পায়। ওই সময় তারা হোটেল দুইটির ২ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে হোটেল মালিকদের এই ধরনের খাবার সরবরাহ থেকে বিরত থাকার নির্দেশ দেন। অপর দিকে একই স্থানে জুয়েল ফার্মেসীতে অভিযান চালিয়ে অনুমতি বিহীন ভারতীয় ঔষুধ রাখার অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভোক্তা অধিকার আইনে নিযুক্ত ম্যাজিষ্ট্রেট মাসুম হোসাইন জানান, হোটেল মালিক ও ফার্মেসীর মালিক তাদের অপরাধ স্বীকার করলে অর্থদন্ড করা হয়। সেই সাথে তাদেরকে ওই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।#

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET