, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত’মাস্ক বিতরন




বাগমারায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত’মাস্ক বিতরন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১০ ২০২০, ১৯:১১ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস নিয়ন্ত্রনে রাজশাহীর বাগমারায় মাস্ক ব্যবহার না করায় উপজেলা প্রশাসনকে সহযোগীতা করা ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে অর্ধশত ব্যক্তিকে অর্থদ্বন্দ্ব করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে শুরু করে ঘন্টা ব্যাপী উপজেলার সদর ভবানীগঞ্জে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষা পেতে বিভিণ্ন স্থানে সেনা সদস্যদেরও টহল দিতে দেখা যায়। তারপরও ভবানীগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কেনাবেচা চলছে সেখানে। এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন মোড়ে, দোকানে, নিউ মার্কেটসহ বিভিন্ন স্থানে র‌্যালীসহ মাস্ক বিতরন করা হয়। মার্স্ক বিতরনের সময় সাধারন জনগণ ও রাস্তার দুই ধারে দোকানদারসহ ভ্যানচালক,স্কুল গামী ছাত্র ছাত্রীদের মাঝে মার্স্ক গুলো বিতরণ করা হয়। মার্স্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফির্সার শরিফ আহম্ম্দে , সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, বর্তমানে দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। জনগনকে সচেতন করতে প্রচার প্রচারোনা, মাস্ক বিতরন ও ভ্রাম্যমান আদালত একই সঙ্গে পরিচালনা করা হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সকলকে সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানানো হচ্ছে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET