১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় শীতার্থদের পাশে দাঁড়ালেন এমপি এনামুল হক




বাগমারায় শীতার্থদের পাশে দাঁড়ালেন এমপি এনামুল হক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৭:০৫ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় জেকে বসছে শীত। এই শীতে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। শীত নিবারনের সামর্থ নেই অনেকের। সেই সকল গরীব দুস্থ, অসহায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। গতকাল সোমবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন এলাকার তিন হাজারের অধিক শিশু সহ নারী-পুরুষের মাঝে ব্যক্তিগত ভাবে কম্বল বিতরণ করেন। এর ফলে শীতের হাত থেকে একটু হলেও রক্ষা পাবে এই সকল ব্যক্তিরা। সকাল থেকে নিজ হাতে শীতার্থদের হাতে কম্বল তুলে দেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য কাউন্সিলর হাচেন আলী, সামসুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুবলীগ নেতা আইনুল হক, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন সান্টু, আতাউর রহমান, আব্দুর রউফ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET