, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে




বাগমারায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২০, ২১:১৯ | 1062 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ষ্টাফ রিপোর্টার, বাগমারা:
রাজশাহীর বাগমারার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে বলে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও রোগীর অভিভাবকেরা এই অভিযোগ করেছেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সময়মত আসেন না। অনেকে আসলেও তারা মুঠোফোনে ফেসবুক ও বিভিন্ন ওষধ কোম্পানীর প্রতিনিধিদের নিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যস্ত সময় কাটান বলে অধিকাংশ রোগীর স্বজনেরা জানিয়েছেন। আবার এসব ডাক্তারদের অধিকাংশই উপজেলা ও জেলা সদরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে রোগি দেখা নিয়ে ব্যস্ত থাকেন।

সরকারের কোটি টাকা ব্যয়ে রাজশাহীর সর্ব বৃহৎ বাগমারা উপজেলার সাড়ে চার লাখ জনসাধারনের জন্য ৩৩ শয্যা থেকে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নয়ন করেছিলেন। সেখানে দেখভালের কোন লোকজন না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসা সেবা ব্যহৃত হচ্ছে বলে এলাকার সচেতন মহল ও ভুক্তভোগিরা জানান। এই স্বাস্থ্য কমপ্লেক্্রটির সেবার মান একেবারে নিম্নে নেমে যাওয়া এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ায় স্বয়ং বাগমারার সংসদ সদস্য ইঞ্জি এনামুণ হক উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। গত শনিবার সকাল ১০ টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত কমিটির সভায় বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ¦ ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি বলেন, বাগমারা একটি বিশাল উপজেলা। এই জনগনের চাহিদার ভিত্তিতে এখানে ৩১ শয্যার হাসপাতালটিকে এখন ৫০ শয্যায় উন্নীত করা হয়েছ্ েতার পর এখানে সেবার মান সামান্যতম বৃদ্ধি পায়নি। উপজেলার আনাচে কানাচে একের পর এক ব্যঙের ছাতার মত গজিয়ে উঠছে অবৈধ ক্লিনিক ডায়াগনষ্ঠিক সের্ন্টা । সেখানে রোগীরা টাকা দিয়ে নেবার নামে প্রতারিত হচ্ছে অথচ উপজেলার একমাত্র সরকারী হাসপাতালে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আগ্রহী হচ্ছে না। এই ডাক্তাররা সরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে না। তারাই আবার ক্লিনিকে গিয়ে টাকার বিনিময়ে চিকিৎসা করছে । এটাই কী ডাক্তারদের ধর্ম। ডাক্তার মানে সেবক। সরকার সাধারন জনগনের ট্যাক্্েরর কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার তৈরি করছে অথচ তারাই ডাক্তার হয়ে চিকিৎসার নামে প্রতারিত করেছ সাধারন জনগনকে। এটা মেনে নেওয়া যায় না। এর পরিবর্তন দরকার। এই সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী স্বাস্থ্য কমপ্লেক্্েরর বিভিন্ন সেক্টরের প্রায় ১০/১২ টি সমস্যা প্রজেক্টরের মাধ্যমে সংসদ সদস্যের সামনে তুলে ধরে এর সমাধানে সহযোগীতা কামনা করেন। পরে সংসদ সদস্য সমস্যা গুলো অগ্রাদীকার ভিত্তিতে সমাধানের জন্য সভায় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের দৃষ্টি আকর্ষন করেন।

 

সম্প্রতি স্বরজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এমন দৃশ্য নজরে পড়ে। এখানে দুই একজন চিকিৎসক থাকলেও তারা বিভিন্ন ওষধ কোম্পানীর রিপ্রেজেনটেটিভদের নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগি ও তাদের স্বজনরা জানান, তারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। ঔষুধ কোম্পানীর লোকদের নিয়ে ডাক্তারেরা ব্যস্ত সময় পার করছেন। ডাক্তারের টেবিলের চারি পার্শ্বে রোগীর ভিড় জমলেও তারা সেদিকে লক্ষ করছেন না। তারা ওষধ কোম্পানীর লোকজনদের সাথে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও জরুরী বিভাগে রোগী ভর্তি হতে আসলে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নেই বলে রোগিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে বিদায় করছেন। বিষয়টি জানার পর হাসপাতালের দ্বিতীয় তলায় গিয়ে কোন চিকিৎসককে দেখা যায় নি। নাম জানাতে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ধরনের চিকিৎসা হচ্ছে না। চিকিৎসকেরা সকাল ৯ টায় হাসপাতালে আসলে তারা বেলা ১১ টার মধ্যে বিদায় হয়ে চলে যান । সর্বোচ্চ দেড় দুই ঘন্টা থাকার পর তারা আবারো রাজশাহী অথবা অন্য কোন ক্লিনিকে কাজ করতে চলে যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। যার কারণেই হাসপাতাল থেকে রোগীরা ভাল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এখানকার এক্্ররে মেশিন থাকলেও তা চলে না। বার বার মেরামত করে আনলেও তা নষ্ট হয়ে যায়। অভিযোগ রয়েছে হাসপাতালের একটি সুবিধাভোগী মহল বাইরের ক্লিনিকের সাথে যোগসাজসে কৌশলে মেশিনটি নষ্ট করে রাখে। একই অভিযোগ এ্যাম্বুলেন্সের ক্ষেত্রে। গাড়ী ভাল থাকলে ড্রাইভার থাকে না। আবার ড্রাইভার থাকলে শোনা যায় গাড়ী নষ্ট। এ যেন নিত্য দিনের ঘটনা।

 

এই হাসপাতালের চিকিৎসকদের এমন বেপরোয়া চলাফিরার কারণে নার্সদের (সেবিকা) সেবার মান কমে গেছে। কোন কোন সময় নার্সরা রোগী ও রোগীর স্বজনদের সাথে খারাপ আচরন করেন। তাদের আচরনে অনেকেই রোগী নিয়ে বাহিরে ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে চলে যায়। নার্স ও ওয়ার্ডবয় মুঠোফোনে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন। স্যালাইন দেয়া একাধিক রোগির স্যালাইন শেষ হয়ে রোগীর শরীর থেকে স্যালাইনে রক্ত চলে গেলেও দেখার কেউ থাকে না। জানা গেছে অধিকাংশ নার্সদের বাড়ি বাগমারায় হওয়ায় তারা রোগী ও রোগীর স্বজনদের সাথে এমন দুর্ব্যবহার করার সাহস দেখান। এলাকাবাসী অভিযুক্ত নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের হস্তক্ষেপ কামনা করেছেন। ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাছেন আলী অভিযোগ করেন, তিনি তার এক আত্মীয়র চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে এসেছিলেন। তার সঙ্গে চিকিৎসক ও নার্সরা খারাপ আচরন করেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে অবহিত করে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছেন।

 

স্থানীয় বাসিন্দারাও হাসপাতালের বিভিন্ন পরিবেশগত দিক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, হাসপাতালের ভিতরের পরিবেশ একোবারে নোংরা। এখানে প্রাচীরের বিভিন্ন ভাংগা দিক দিয়ে গরু ছাগল প্রবেশ করে এমনকি দিনের বেলায় নেশাখোরনাও আড্ডা বসায় সেখানে। এছাড়া হাসপাতালের প্রাচীর ঘিরে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে ্একাধিক অবৈধ স্থাপনা। তাদের কারণেও হাসপাতালের পরিবেশ নানানভাবে বিগ্নিত হচ্ছে বলে জানান ভুক্তভোগিরা।

এ সব বিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী অভিযোগের অধিকাংশই স্বীকার করে বলেন, আমি আসার পর থেকে হাসপাতালটিতে সেবার মান বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে তার অনেকটাই বাস্তাবায়ন করেছি। আমি এখানকার সেবার মান আরো বৃদ্ধি করতে চাই। তাই এখানকার সমস্যাগুলো মাননীয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেছি। তিনি আমাকে সহযোগিতার আশ্চাশ দিয়েছেন। এছাড়া অনেক সমস্যা আমরা নিজেরা সমাধানের উদ্যোগে নিয়েছি। আগামী তিন মাসের মধ্যে এর বাস্তাবায়ন সবাই দেখতে পাবেন।#

বাগমারার মোহম্মাদপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাগমারা বাসুপাড়া ইউনিয়নের মোহম্মাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টার দিকে স্কুল চত্বরে নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয় ।
প্রায় ৮৪ লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। মোহম্মাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন। স্থানীয় স্কুলের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, স্কুলের প্রধান শিক্ষক জেসমিন আরা ছবি প্রমুখ। বিদ্যালয়টির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন এম হোসাইন এন্টারপ্রাইজ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET