চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় দরিদ্র অহসায় লোকজনের খাদ্য নিরাপত্তা নিতে রাজশাহীর বাগমারা উপজেলা দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে শুরু হয়েছে ১০ কেজি দরে (ও এম এস) চাল বিক্রির কার্যক্রম। এই চাল নিতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে একে অপরের গায়ের ওপর। কেউ মানছে না সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি। তবে প্রথম দিনে বেশী ভাগ লোকজন চাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে গেছেন বলে অভিযোগ রয়েছে। করোনাভাইরাস নিয়ে যখন প্রশাসনসহ সব মহল আতঙ্কে এবং এর সংক্রমণ রোধ নিয়ে ব্যস্ত সময় পার করছে তখন হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চালের ডিলারদের যেন পোয়াবারো হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা বিভিন্ন পয়েন্টে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির দোকান গুলোতে গিয়ে এমন চিত্র লক্ষ করা গেছে। তবে ডিলারদের দোকানে কোনো তদারক কর্মকর্তা (ট্যাগ অফিসার) পাওয়া যায়নি। কয়েকজন ওএমএস ডিলার সূত্রে জানা যায়, এলাকা ভিত্তিক সপ্তাহে তিন দিনে করে তারা ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করবেন। সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত তাদের চাল বিক্রির কথা থাকলেও দুপুর একটার মধ্যেই তাদের সব চাল শেষ হয়ে যাচ্ছে। তবে তারা স্বীকার করেন, বিষয়টি ব্যাপক গুরুত্বপূর্ন হলেও তাদের দোকানের সামনে ব্যাপক ক্রেতা সামগম হওয়ায় তারা সেখানে সামাজিক দূরত্ব বাজয় রাখার বিষয়টি নিশ্চিত করতে পারছেন না। এতে করোনা সক্রামনের ঝুকি রয়েছে বলে কলেকজন ডিলার স্বীকার করলেও তারা এই সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যর্থ্য হয়েছেন। আরেক জন ডিলার নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি আমরা ক্রেতাদের বার বার বলে আসছি । তবে কেউ তা মানছে না। তার মতে পুলিশী সহযোগিতা ছাড়া দোকানের সামনে কোন ভাবেই সামাজিক দূরত্ব বাজয় রাখা সম্বভ নয় বলে তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, ডিলার নিয়োগ দেওয়ার সময় বিষয়টি তাদের গুরুত্ব সহকারে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে মনিটিরিং করব। কোন ডিলার এই করোনা সংকটের সময় চাল বিক্রির সময় তার দোকানে আগত ক্রেতাদের সামাজিক দূরত্বে বিষয়টি নিশ্চিত করতে না পারলে তার বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।









