, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় ৪২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার




বাগমারায় ৪২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২০, ২১:৩৪ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলায় ৪২৫ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম রুবেল হোসেন (৩৫)। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য। এবং ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া গ্রামে তার বাড়ি। শুক্রবার সন্ধ্যায় বাগমারার খাজাপাড়া-ভবানীগঞ্জ সড়কের সূর্যপাড়া এলাকা থেকে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে আটক করে। র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া এলাকায় ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছিলেন রুবেল। তখন র‌্যাবের একটি দল তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৪২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে বাগমারা থানার (ওসি) আতাউর রহমান জানান, আটক রুবেলের বিরুদ্ধে শুক্রবার রাতে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং গতকাল শনিবার সকালে পুলিশ রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET