১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগমারা থানার ওসি গুরুতর অসুস্থ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ২১:১৪ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান দীর্ঘদিন ধরে মাজা ও মেরুদ্বেন্ডের সমস্যা জনিত রোগে ভুগছেন। এই সমস্যায় গত গত মাসে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে তাকে অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচার পরবর্তী তাকে পূর্ন এক মাস সম্পূর্ন বেড রেষ্টে থাকার পরামর্শ দেন ডাক্তাররা।

সে মোতাবেক তিনি চলতি মাসের শুরুতে বাগমারায় ফিরে কর্মস্থলে যোগদান করেন। থানা সূত্রে জানা যায়, বিশাল বাগমারা থানার আইন শৃঙ্খলা ও নানান কার্যক্রম সামাল দিতে ওসির বেড রেস্টে আর থাকার সুযোগ মিলে না।

এ দিকে বেড রেস্টে থাকা ব্যাহত হওয়ায় তাঁর মাজা ও মেরুদ্বন্ডের ব্যাথা সহ নানান সমস্যা আবার বেড়ে যায়। বিষয়টি ঢাকার এ্যাপোলো হাসপাতালের ডাক্তারকে জানানো হলে তারা তাকে আবারও চেক-আপ করানোর জন্য ঢাকায় ডেকে পাঠান।

এদিকে গতকাল শরিবার সন্ধ্যায় ওসির অসুস্থতা জনিত সাক্ষাতের উদ্দেশ্যে সানশাইনের বাগমারা প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স ওসির বাগমারা থানাস্থ বাসভবনে গেলে তিনি জানান, আজ সোমবার ডাক্তারের পরামর্শ মোতাবেক তিনি ঢাকার পপুলার হাসপাতালে চেক-আপের জন্য রওনা হবেন।

এ জন্য ওসি আতাউর রহমান আপামর বাগমারাবাসী সহ তার পরিচিত মহলের দোয়া কামনা করেছেন। বাগমারা থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান জানান, ওসি সাহেব অসুস্থ হওয়ায় থানার বাড়তি কাজগুলো আমরা সামাল দিয়ে চলেছি। আমরাও তাঁর দ্রæত সুস্থতা কামনা করছি। তিনি যেন সম্পূর্ন আরোগ্য লাভ করে বাগমারা থানায় ফিরে এসে বাগমারাবাসীর প্রত্যশিত সেবা দিতে সক্ষম হন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET