৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটে খালেদা জিয়ার জন্মদিন পালন।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৫, ২১:২২ | 680 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপির উদ্যোগে  অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম,  যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, মনিরুল ইসলাম খান, সৈয়দ নাসির আহমেদ মালেক, মনিরুল হক ফরাজী, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সর্দার লিয়াকত আলী, জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী সাদ্দাম দ্বীপ, ছাত্রনেতা গোলাম রসূল তরফদার নেওয়াজ, মোল্লা আতিকুর রহমান রাসেল।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষ আজীবন মনে রাখবে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET