, , ,

শিরোনামঃ-




বাগেরহাটে নির্বাচনী সহিংসতা, গুলিবিদ্ধ ১৬

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২১, ১৫:১৮ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 আসন্ন ইউপি নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে বাগেরহাটে সহিংসতার ঘটনা ঘটেছ। গতকাল রাত বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ডেমা ইউনিয়নের সদস্য প্রার্থী মোঃ সজিব তরফদার ও অহেদ মোস্তফা বাপ্পির সমর্থকদের মাঝে গুলি বিনিময় হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে বাপ্পির সমর্থকদের বাগেরহাট সদর হাসপাতালে এবং সজিবের সমর্থকদের নেওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সজিব তরফদারের ছোট ভাই সোহেল তরফদার জানান, সজিব তরফদারকে হত্যার উদ্দেশ্যে বাপ্পি শেখ  তার দলবল নিয়ে আমাদের বাড়িতে এসে আমার ভাইকে ডাকাডাকি করলে সে ঘরের বাইরে বের না হলে আমার মা সকিনা আক্তার বুলু বের হয়ে কারণ জানতে চাওয়া মাত্রই তারা গুলি বর্ষন শুরু করে, আমার মা সকিনা আক্তার বুলু, রিপন তরফদার, মেহেরুন বেগম, সোহেল ও সুজা তরফদার গুলিবিদ্ধ হয়েছে, সকলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার ব্যাবহৃত পালসার বাইকটি দুমড়ে মুচড়ে ভেংগে ফেলেছে।
অহেদ মোস্তফা বাপ্পি শেখ বলেন, আমি মনোনয়ন পত্র জমা দিয়েছে। সমর্থকদের নিয়ে দোয়া চাইতে বের হলে আমাদের উপর অতর্কিত গুলি বর্ষন করে সজিব ও তার লোকেরা। এতে আমার সমর্থক রুহুল আমিন গাজী, নওশের শেখ, মাহফুজ শেখ, রবিউল, অনিক, মিকাইল, হেলাল গাজী, মিলন শেখ, বেলাল শেখ, হৃদয়, রিন্টু তরফদার গুলিবিদ্ধ হয়েছেন। এদেরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET