, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সদর উপজেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত




বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সদর উপজেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৬, ২২:৫৮ | 609 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৫ই নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতির বিষয়ে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে শহরের নূর মসজিদ মোড়ে অবস্থিত জেলা যুবদল কার্যালয়ে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাটাখালি নোয়াপাড়া মোড় হইতে কাঁঠালতলা মাথাভাঙ্গা সিএনবি বাজার শ্রীঘাট বারাকপুর ষাট গম্বুজ হইতে খান জাহান আলী মাজার মোড় পর্যন্ত সড়কের পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ উল্লিখিত রুটসমূহে বিদ্যমান সকল প্রকার অবৈধ ব্যানার, প্যানা ও পোস্টার অপসারণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ গঠিত বিদ্যমান কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী যাওয়া ও আসার পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নাগরিকদের অভ্যর্থনার বিষয়টি শৃঙ্খলার সহিত পরিচালনার জন্য সকল নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়। জেলা বিএনপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মোতাবেক সকল নেতাকর্মীকে চলাফেরার অনুরোধ জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা সাইফুজ্জামান মনা, মিজানুর রহমান রাজন, ফকির মাসুম বিল্লাহ, বেমরতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবদল নেতা কালাম হালদার, জমির উদ্দিন, তহিদুল ইসলাম, মাসুম মল্লিক, এমাদুল হোসেন এমা, শহিদুল নকীব, মিজানুর রহমান মিন্টু, আরিফ,মোস্তাফা, সোয়াইব ইসলাম সবুজসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET