, , ,

শিরোনামঃ-




বাগেরহাটে সুজুকি বাইকের মিলন মেলা অনুষ্ঠিত 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২৪, ০১:০০ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে সুজুকি বাইকের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার এম এম সুজুকি সিটির সৌজন্যে এই মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত মিলন মেলার শুরুতে সুজুকি কোম্পানির বিভিন্ন ব্রান্ডের শতাধিক বাইকের এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খানজাহান আলী মাজার মোড় হয়ে মুনিগঞ্জ ব্রিজ, পুরাতন বাজার, থানার মোড় হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত মিলন মেলায় রেজিস্ট্রেশন কৃত বাইকারদের মধ্যে চার দলীয় শর্ট পিস্ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।  এছাড়াও বাইক স্ট্যান, স্লো বাইক রাইড, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ উপলক্ষে বাইকের ফ্রি সার্ভিস দেওয়া হয় এবং বাইকারদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন খানজাহান আলী মিশন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবলীগ ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, সুজুকির সার্ভিস ম্যানেজার শহীদ হোসাইন, মাসউদ লিজন, মোহাম্মদ ইয়ামিন, এমন এমন সুজুকির সিটির সত্ত্বাধিকারী মনিরুজ্জামান ও হাওলাদার জাকির হোসেন মিলন সহ বাগেরহাট জেলা পুলিশ ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এসময় বাইকারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সালাহউদ্দিন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET