১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণায় উজ্জীবিত তৃণমূল




বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণায় উজ্জীবিত তৃণমূল

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ১৭:২৬ | 1263 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে জেলা বিএনপির ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এটিএম আকরাম হোসেন তালিমকে আহ্বায়ক ও মোজাফফর রহমান আলমকে সদস্য সচিব করে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটিতে সদ্য বিদায়ী জেলা কমিটির সভাপতি এম এ সালামকে এক নম্বর সদস্য পদে রাখা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন।নতুন কমিটির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম এক সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আর সদস্য সচিব মোজাফফর রহমান আলম জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এম এ সালামের অনুসারী হিসেবে পরিচিত। তিনি গত কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। নতুন জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ ও ড. ফরিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকিরা সবাই সদস্য।

তৃণমূলের নেতা কর্মীদের সাথে আলাপ করে জানা গেছে নতুন আহবায়ক কমিটিতে ত্যাগী ও পরিশ্রমীদের নিয়ে একটি সুন্দর কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। তারা এই কমিটি পেয়ে দারুন খুশি। শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে বাগেরহাটে কুক্ষিগত রেখেছিলেন আগের সভাপতি এম এ সেলিম (সিলভার সেলিম) ও তার আপন ভাই এম এ সালাম। এই কমিটির মধ্যে দিয়ে ২৫ বছর পর হলেও বিএনপি তার থেকে মুক্ত হলো। নেতাকর্মীরা নতুন এই কমিটি পেয়ে দারুণ খুশি।’ নতুন এই কমিটি আগামীতে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করবে বলে মনে করেন তৃণমূলের নেতা কর্মীরা, নতুন আহবায়ক কমিটি ঘোষণায় তারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET