১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাট-৪ আসনে আ’লীগের এ্যাড. মিলনের গণসংযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০১৮, ১৮:৫৮ | 754 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:

বাগেরহাটেরবাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন এর পক্ষে মঙ্গলবার সকালে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। মোরেলগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড.মনিরুল হক তালুকদার ।
তিনি পৌর বাজারের সকল ব্যবসায়ী ও জনসাধারনের কাছে এ্যাড.আমিরুল আলম মিলনের পক্ষে শুভেচ্ছা বিনিময় ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিবরণী সমন্বিত লিফলেট বিতরণ করেন। শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন তার পক্ষে আমরা সকল দ্বিধা দ্বন্ধ ভুলে গিয়ে কাজ করব।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা রবিন দত্ত, সাবেক ইউপি চেয়ারম্যান আউয়াল খান মহারাজ, আওয়ামীলীগ সংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামলীলীগ সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক নাসির উদ্দিন মৃধা, ইখতিয়ার হোসেন দিলাল, নান্টু সাহা, কাউন্সিলন নান্না শেখ, জাহিদ তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক থানা আওয়ামীলীগ শহিদুজ্জামান সাবু, জেলা কৃষকলীগ নেতা আবুল কালাম আযাদ, যুবলীগ নেতা মাহাফুজুর রহমান, পৌর আওয়ামীলী নেতা লাল মিয়া, সাধারণ সম্পাদক ইউনিয়ান আওয়ামীলীগ মো: কবির হোসেন, ইউপি সদস্য মিলন শেখ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET