কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মেটংঘর যুব সমাজের আয়োজনে মাদক বিরোধী গোল্ডেনকাপ ক্রিকেট টূর্নামেন্টের শুভ উদ্ভোধন করা হয়েছে।
উদ্ভোধনী মোঃ রাসেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহম্মেদ মোল্লা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মতিন মাষ্টার,বাংগরা বাজার থানা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ আবুল কালাম,থানা ছাত্রলীগের সদস্য মোঃ ইলিয়াস হোসাইন, আরো উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ দুলাল মেম্বার সহ প্রমুখ।
উল্লেখ্য যে আজকের উদ্ভোধনী ম্যাচে অংশগ্রহণ করেন পান্ডুঘর শেখ রাসেল একাদশ বনাম বলিঘর হুজুরী শাহ একাদশ।
Please follow and like us:









