মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া-৬ নির্বাচনী আসন বাঞ্ছারামপুর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি আওয়ামীলীগ নেতাকর্মী সাথে নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের হাট-বাজারে জনসাধারণের সাথে গণসংযোগ শেষে কর্মী সভা করেছেন তিনি। গতকাল শনিবার বিকাল ৪ টায় উপজেলা ভুরভূরিয়া Y ব্রিজ সংলগ্নে বালু মাঠে আওয়ামীলীগ নেতা মো. আনু সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ মহি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় তার দক্ষ নেতৃত্বের কারণে বিদেশের মাটিতে সুনাম অর্জন করেছে। তিনি চান সব সময় আপনারা ভালো থাকেন। আপনারা ভালো থাকবেন বলেই প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন, দেশের উন্নতির ধারবাহিকতা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহব্বান জানান। (মহি) বিশ্বাস করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ নির্বাচনী আসনটি ধরে রাখতে আমাকে মনোনয়ন দেবে। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মুশফিকুল মান্নান বায়ু, ভুরভুরিয়া আওয়ামীলীগ নেতা মো. সোহরাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সালাউদ্দিন, কলেজ শাখার সহ- সভাপতি জুনায়েদ আহমেদ তিতাশ, রুপুসদী ইউনিয়ন কৃষিকলীগ নেতা জালাল উদ্দিন, উজানচর আওয়ামীগ নেতা মো. আমির হোসেন চুন্ন,দরিয়া দৌলত ছাত্রলীগ নেতা সাইদ আহমেদ বাবু, ভুরভুরিয়া ছাত্রলীগ নেতা মোকবুল হোসেন, ফরদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরু মোহাম্মদ প্রমুখ।









