মিজানুর রহমান সুমনঃ
বরগুনার বামনায় এসএসসি ২০০৯ ব্যাচের উদ্যোগে গতকাল বুধবার সকালে বামনা সারওয়ারজান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুরু হয়েছে ২ দিন ব্যপী ফ্রী মেডিকেল ক্যাম্পের ২য় দিন। সকাল থেকে বিকেল পর্যন্ত রোগীদের ৫জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্নয় ও দাঁতের চিকিৎসা দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বশির আহম্মেদ। বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন এর সভপতিত্বে মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, সারওয়ারজান সরকরি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, বামনা সদর আর রশিদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মো. আবুল কালাম, ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মহসীন কবীর,অত্র স্কুলের শিক্ষার্থী সহ ২০০৯ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ রাহবার আহসান, শেখ খলিলুর রহমান সুজন, ফোরকান হোসেন ,আলআমীন হোসেন জনি প্রমূখ।









