, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বিএনপি নেতা জিলাল উদ্দিনের পিতা আর নেই, বিএনপির শোক




বিএনপি নেতা জিলাল উদ্দিনের পিতা আর নেই, বিএনপির শোক

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ২২:০১ | 1016 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো: জিলাল উদ্দিনের পিতা ও সাবেক ব্যাংকার মো: ছমির আলী সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-ওয়াইন্না ইলাইহি-রাজিউন)।

তিনি শুক্রবার (২৪ এপ্রিল) নিজ বাড়ীতে সকাল ১১টা ৪৫ মিনিটের সময় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। শুক্রবার বাদ মাগরিব ভাদেশ্বর দক্ষিণভাগ জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে লাশ দাফন করা হয়েছে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ নাতী-নাতনী এবং অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো: জিলাল উদ্দিনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল গফুর, আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, যুবদলের সাবেক সভাপতি, কাউন্সিলার হেলালুজ্জামান হেলাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম, উপজেলা যুবদলের সাধারণসম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজাইল ইসলাম রেজা প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET