জমকালো আয়োজনের মধ্য দিয়ে বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বি.এম ইউনিয়ন
স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত যোগেন চন্দ্র রায় স্মৃতি
ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুক্রবার(৪ডিসেম্বর) হতে শুরু হয়েছে। মূলতঃ
প্রতিষ্ঠানের ১শ’২০ বছর পূর্তি উপলক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে প্রাক্তণ
শিক্ষার্থীরা। শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রাক্কালে ২০১১
ব্যাচ এর র্যালিসহ নানামুখী আয়োজন টুর্ণামেন্টের শ্রীবৃদ্ধি করে তোলে। এ
সময় ২০১১ ব্যাচের সতীর্থরা শৈশবের নানা নৈপূণ্য প্রদর্শণ এবং তরুন ও যুব
সমাজকে মাদক থেকে নিরাপদে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। উদ্বোধণী
খেলায় ২০১১ব্যাচ প্রতিপক্ষ ২০০৪ ব্যাচকে ৪৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত
করে। উল্লেখ্য,২০১১ ব্যাচ টীমের পক্ষে সতীর্থদের একজন হিসেবে মালয়েশিয়ার
প্রবাসী শ্রমিকদের অধিকার নিয়ে ফেসবুক লাইভে কথা বলার দায়ে আটককৃত
রেমিটেন্স বীর রায়হান কবিরও অংশ নেয়।









