, , ,

শিরোনামঃ-




বিজয় দিবসে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০২০, ১৪:৩৬ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামীকাল বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। আজ মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার ভোরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে পুস্পার্ঘ অর্পণ করা হবে। ওইদিনই জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে মহান বিজয় দিবস উপলক্ষে শেরেবাংলা নগরস্থ দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান-এর মাজারে পুস্পার্ঘ অর্পণ করা হবে। বেলা সাড়ে ৩টায় বিএনপির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ভোরে দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে স্থানীয় সুবিধাজনক সময়ে আলোচনা সভা করার কথা বলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET