, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • বিপুল পরিমান ফেন্সিডিল সহ ভারতীয় সীমান্ত রক্ষীর হাতে শার্শার বাবুল মেম্বরের ভাই মাদক সম্রাট আটক




বিপুল পরিমান ফেন্সিডিল সহ ভারতীয় সীমান্ত রক্ষীর হাতে শার্শার বাবুল মেম্বরের ভাই মাদক সম্রাট আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২১, ১১:৫৮ | 920 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভারতের অভ্যন্তরে পিপলি সীমান্ত থেকে ২ হাজার বোতল ফেন্সিডিল সহ গোলাম হোসেন(৪০) নামের এক মাদক সম্রাট কে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এ ঘটনায় জানা যায় যশোরের শার্শা উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মেম্বার বাবুল হোসেন এর ভাই গোলাম হোসেন ৪/৪/ ২০২১ রবিবার রাত ২ টার সময় গোগা ও ভারতের চিহ্নিত মাদক ব্যবসায়ী গোলাম হোসেন ৪হাজার বোতল ফেন্সিডিল ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ৭জন মাদক পাচারকারী মাধ্যমে ২হাজার বোতল ফেন্সিডিল এদেশে আনার পর, বাকি ২ হাজার বোতল দেশে পাচারের সময় বিএসএফ ধাওয়া করলে মাদক পাচারকারী ৭জন পালাতে সক্ষম হলেও বাবুল মেম্বারের ভাই গোলাম হোসেন কে ২হাজার বোতল ফেন্সিডিলসহ আটক করে।
এ বিষয়ে বাবুল মেম্বার এর মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,আমার ভাই গরু আনতে যেয়ে ধরা খেয়েছিল, রাজনৈতিক মহল চক্রান্ত করে তদবির চালিয়ে উইদ্যাওট পাসপোর্টে মামলা না দিয়ে ফেন্সিডিল দিয়ে চালান দিয়েছে বিএসএফ।ভাই কে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো হচ্ছে।
উল্লেখ্য একাধিক সূত্র নিশ্চিত করেছেন গোগা  ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল মেম্বার এবং তার ভাই গোলাম হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী হলেও ক্ষমতার দাপটে সর্বমহলের ম্যানেজ ও নজর এড়িয়ে মাদকের ব্যবসা পরিচালনা করছে।সচেতন মহলের দাবি প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে মাদক ও অস্ত্র ব্যবসা করে যাচ্ছেন এ চক্রটি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET