দিনাজপুরের বিরলে মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জনাব, খালিদ মাহমুদ চৌধুরী, এমপি’র উদ্যোগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিরল উপজেলায় ৭০ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫৬,১৫০০০/- টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এর মধ্যে ২৯টি মসজিদ, ২১টি ধর্মীয় সংগঠন, ৭ টি ঈদগাহ ময়দান/ কবরস্থান, ৮টি মন্দির ও ৫টি- হিন্দু ধর্মীয় শ্মশান সংস্কার/মেরামতের উদ্দেশ্যে অনুদান প্রদান করা হয়। এসময় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার, জনাব জিনাত রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌর মেয়র- আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জননেতা বাবু রমাকান্ত রায় সহ অন্যান রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবিন্দ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাবা, রাশিদা খাতুন, বিরল উপজেলা তথ্য সেবা কর্মকর্তা।
Please follow and like us:









