১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিরলে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার 

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : মার্চ ০১ ২০২৬, ২৩:০৪ | 635 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

০১ মার্চ (রবিবার) গভীর রাতে বিরল উপজেলাধীন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৩২৭/১-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া গ্রাম নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় একটি অটোরিকশাসহ ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
মালিকবিহীন অবস্থায় অটোরিকশাসহ ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
এবিষয়ে বিরল থানার অভিসার ইনচার্জ (ওসি) মোঃ আল এমরান জানান, ০১ টি অটোরিকশাসহ ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল বিজিবি কর্তৃক থানায় হস্তান্তর করেছে, উদ্ধার কৃত অটোরিকশাসহ মাদক দ্রব্য গুলোর আইনানুগ প্রকৃয়া চলমান রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET