দিনাজপুরের বিরলে রবিবার দুপুরে বিরল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বিরল পৌর সভার বিভিন্ন স্থানের শতাধিক সেলুন দোকান মালিক ও কর্মচারীদের মাঝে দিনাজপুর জেলা পরিষদ এর ত্রাণ বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন,
বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিভূতি ভূষণ,
উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী মিঠুন কুমার রায়,
সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল ইমরান সানমুন প্রমূখ উপস্থিত ছিলেন ।
ত্রাণ বিতরণ শেষে সকলের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর) ও সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়।
এসময় বক্তারা উপস্থিত সকলকে নিজ করোনা ভাইরাস সম্পর্কে সরকারি সকল নির্দেশ মানার আহবান জানায় ও করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে বাঁচতে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলেন, আরো বলেন (দিনাজপুর-২) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এম পির নির্দেশনা অনুযায়ী বিরল উপজেলা আওয়ামী আপনাদের পাশে সবসময় আছে থাকবে আপনাদের যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বলে ত্রাণ বিতরণ কর্মসূচি শেষ করা হয়।
Please follow and like us:









