, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • বিরামপুরে বালুভর্তি মেসি গাড়ির চাপায় ছাত্রের মৃত্যু




বিরামপুরে বালুভর্তি মেসি গাড়ির চাপায় ছাত্রের মৃত্যু

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৮ ২০২৫, ২০:৩০ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুরে অবৈধ মেসি গাড়িতে করে নদী থেকে বালু নিয়ে যাবার পথে রাস্তায় বেপরোয়া গতিতে চালানোর সময় গাড়ির চাপায় ইমন হোসেন (১৩) নামের একজন ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ইমন উপজেলার কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফজর উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৮ মে) বিকালে কাটলা ইউনিয়নের চৌঘরিয়া নদী থেকে মেসি গাড়িতে বালু ভর্তি করে নিয়ে বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় রামচন্দ্রপুর গ্রামের রাস্তার উপর গাড়িটি ইমনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আতিউর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি জানান, গাড়ির মালিকের নাম হাসান মাহমুদ বিদ্যুত। তাঁর গাড়ির ড্রাইভারেরা খুবই বেপরোয়া ভাবে জোরে জোরে গাড়ি চালায়। এমনকি গ্রামের মধ্যে আস্তে ধীরে চালাতে বললে তারা নানান রকমের হুমকি-ধামকি ও ভয়-ভীতি দেখায়।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং নিহতের স্বজনেরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET