, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে মাদক চোরাকারবারী দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১




বিরামপুরে মাদক চোরাকারবারী দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ২১:০২ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুরে মাদক চোরাকারবারীদের দুই গ্রুপের সংঘর্ষে ফেরদৌস আলী ফাহিম নামের এক যুবক নিহত হয়েছে। সে জেলার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি গ্রামের বাসিন্দা।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মঙ্গলবার ভোর ৩ টার সময় শহরের মিরপুর এলাকায় তাদের উভয়ের মধ্যে বন্দুক যুদ্ধ হয়। এসময় তাদের এক পক্ষের ছোঁড়া গুলিতে ওই যুবক গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের উপরেও হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে তারা পালিয়ে যায় এবং গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ওই স্থান হতে ১টা পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২টা ছুঁরি, ১টা হাসুয়া ও এক’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET