, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্বকাপ ফুটবলের প্রোমো নির্মাণের জন্য সাংবাদিক আমির হামজাকে ট্রাবের সম্মাননা প্রদান




বিশ্বকাপ ফুটবলের প্রোমো নির্মাণের জন্য সাংবাদিক আমির হামজাকে ট্রাবের সম্মাননা প্রদান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২৩, ১১:১৪ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বকাপ ফুটবলের প্রোমো নির্মাণে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ (ট্রাব) এর সম্মাননা ট্রফি পেলেন সাংবাদিক আমির হামজা।

গত ১৩ ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল রাজমনি ঈশা খাঁ ব্যাংকুইট হলে এ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্যাব) এর আয়োজিত সম্মাননা প্রদানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধার শাহজাহান খান এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ডক্টর হামিদা খানম, বাংলায় চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ (ট্রাব) এর সম্মাননা পদক পেয়ে সাংবাদিক আমির হামজার সাংবাদিকদের বলেন, অনেক দিনের সাধনা এবং কষ্ট করে বিশ্বকাপ ফুটবলের প্রোমো নির্মাণ করেছেন তিনি। তাই তার এই ফুটবলের উপর নির্মিত প্রোমোর জন্য যে সংগঠন তাকে সম্মাননায় ভূষিত করছে তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET