বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি এবং অবমাননার প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শান্তিগঞ্জ উপজেলার জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত।
বৃহস্পতিবার বাদ যোহর বাংলাদেশ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শান্তিগঞ্জ বাজারে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জান্দালের বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দেন এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
Please follow and like us:









