, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বৃষ্টির পানিতে ভাসছে রাজশাহী নগরী, জলাবদ্ধতায় নাকাল জনজীবন




বৃষ্টির পানিতে ভাসছে রাজশাহী নগরী, জলাবদ্ধতায় নাকাল জনজীবন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২৩, ১৮:৩৫ | 922 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়েছে ২৫৪ দশমিক ৬ মিলিমিটার। চলতি মাসের পাঁচদিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩৬ দশমিক ৯ মিলিমিটার। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। শুধু বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৮ মিলিমিটার। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এর আগে ২৪ সেপ্টেম্বর ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষণ কর্মকর্তা হেলেন খান বলেন, রাজশাহীসহ সারাদেশে ভারী বর্ষণ চলছে। এটি আগামী দু-একদিন থাকতে পারে। এরপর আবহাওয়া স্বাভাবিক হবে।
এদিকে সর্বোচ্চ বৃষ্টিপাতে পানিতে ভাসছে রাজশাহী নগরী। নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও রাস্তার ওপর গাছ ভেঙে পড়েছে। পাড়া-মহল্লার ঘরে ঢুকেছে পানি। আকস্মিক এ ভারী বর্ষণে বিপাকে পড়েছেন নগরবাসী।
নগরীর বর্ণালি মোড় এলাকায় দেখা যায়, সড়কে হাঁটুসমান পানি জমেছে। এ মোড় থেকে সাহেববাজারের দিকে নেমে যাওয়া রাস্তাটিতে কোমর পানি। কাদিরগঞ্জ হয়ে দড়িখড়বোনা-রেলগেট সড়কেও হাঁটুসমান পানি জমে ছিল। এছাড়া নগরীর লক্ষ্মীপুর, উপশহর, ভদ্রাসহ মূল শহরের বাইরের এলাকাগুলোতেও পানি জমে গেছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
নগরীর মুসলেম হাই স্কুলের মোড়, হেতেমখাঁ, ষষ্টিতলা, তেরখাদিয়া, ডাবতলাসহ বেশ কিছু এলাকার বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে জলাবদ্ধতায় আটকে পড়েছে মানুষ।
ভারি ও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার এই চিত্র শুধু যে রাজশাহী নগরীতে, তা নয়। রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলার নি¤œ এলাকায়তেও জলাবদ্ধতায় সহ¯্রাধিক বাড়িতে পানি প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। অবশ্য বেশকিছু এলাকায় কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমেও গেলেও অধিকাংশ এলাকায় ভোগান্তি পোহাতে হচেছ নগরবাসীকে।
নগরবিদরা বলেন, ভেবে দেখা দরকার, যদি ২৪ ঘণ্টা কিংবা ৪৮ ঘণ্টা টানা বৃষ্টিপাত হয়, তাহলে নগরীর জলাবদ্ধতা সমস্যা কোথায় গিয়ে দাঁড়াবে? শহরের পুকুরগুলো ভরাট, ড্রেনগুলো অবৈধ দখল, পানিপ্রবাহ ঠিক না থাকা এবং পানি শোষণের জন্য উন্মুক্ত জায়গার অভাব অনাকাঙ্ক্ষিত এ জলাবদ্ধতার কারণ বলে জানিয়ে আসছেন তারা।
নগরবিদরা আরও বলেন, আবার জলাবদ্ধতার দায় শুধু কর্তৃপক্ষকে দিলেও চলবে না, নগরবাসীরও এক্ষেত্রে কিছু দায়িত্ব আছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে ড্রেনের স্বাভাবিক প্রবাহ যেন ব্যাহত না হয়, নগরবাসীকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। এজন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজন রয়েছে। পাশাপাশি প্রকৌশলী ও নগরবিদদের সমন্বয়ে জলাবদ্ধতা সংকট সমাধানে সিটি করপোরেশন কার্যকর উদ্যোগ নেবে, এটাই প্রত্যাশা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET