সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আসরবাদ চুকনগর বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম, সহ সভাপতি হাসানুজ্জামান মোড়ল, বিএনপির নেতা শেখ কামাল হোসেন, শেখ শাহাবুদ্দিন রমেন রায়, প্রভাষক মঞ্জুর রশিদ, বিএম ফারুক হোসেন, ওলিয়ার রহমান, শেখ শাহিদুল ইসলাম, গাজী আব্দুল কুদ্দুস, শেখ ইসহাক আলী, শেখ হাবিবুর রহমান, শেখ আব্দুল গফুর, সোলাইমান হোসেন, হাফিজুর রহমান জালিনুর, শেখ মফিজুল ইসলাম, শেখ বোরহান উদ্দিন, মাহাবুবুর রহমান, মোমিনুর রহমান মোড়ল, সোহেল মাহমুদ, আইয়ুব আলী সরদার, আবুল কালাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মোঃ আলমগীর সিদ্দিক।
Please follow and like us:









