, , ,

শিরোনামঃ-




বেনাপোলে ইয়াবা ও ফেনসিডিল সহ নারী ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০১৮, ১১:২৪ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃসোহাগ হোসেন, বেনাপোল থেকেঃ- যশোর ৪৯ বিজিবির সদস্যরা বেনাপোল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পায়ে বাধা অবস্থায় ৫০০ পিস ইয়াবা ও ব্যাগে ১৪ পিস ফেনসিডিল সহ  মিতু খাতুন (২১) নামে এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে। সে যশোরের অভয়নগর উপজেলার ভূইকাড়া গ্রামের মৃত আবুল কালামের মেয়ে।
সোমবার (২২ অক্টোবর ) রাতে বেনাপোল  পোর্ট থানার রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি একজন নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে নওয়াপাড়া যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার সাঈদ, হাবিলদার মোজাম্মেল, ল্যান্স নায়েক খোকন, ল্যান্স নায়েক শরীর ও সিপাহী মামুন সেখানে অভিযান চালিয়ে  ৫০০ পিস ইয়াবা ও ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী  কমান্ডার সুবেদার মনির হোসেন ৫০০ পিস ইয়াবা ও ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন নামে একজন নারী মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিল সহ মিতুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET