, , ,

শিরোনামঃ-




বেনাপোলে করোনা ভাইরাসের গুজব

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৫:২৭ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 যশোরের বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা বন্ধন ট্রেনে জহিরুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে বলে গুজব ওঠেছে।সে কুমিল্লা জেলার শিবনগর মেঘনা এলাকার জয়নাল আবেদিনের ছেলে। সে নিয়মিত ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের যাতায়াত করেন বলে জানান দায়িত্বরত স্বাস্থ্য কর্মীরা।
বৃহস্পতিবার(২০শে ফেব্রুয়ারি)সকাল ৯টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেসের’ ওই যাত্রীর দেহে পরীক্ষা করে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা। এসময়ে তার দেহে জ্বর পাওয়া যায়। এ নিয়ে মুহুতের মধ্যে বেনাপোল এলাকায় আত্নঙ্ক ছড়িয়ে পড়ে।তবে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা তাকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা কথা বলে ছেড়ে দেন। বিষয়টি নিয়ে বেনাপোল এলাকায় চাঞ্চল্যকর গুজব তৈরি হয়েছে।
স্টেশনে থাকা স্বাস্থ্যকর্মী আব্দল মুজিত জানায়, আমরা প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তার দেহে জ্বর-কাশি পেয়েছি। সে নিয়মিত বিভিন্ন দেশে যাতায়াত করে থাকে।তবে আমরা এখনো নিশ্চিত নয় যে, সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি মাথায় রেখে আমরা তাকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছি বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে বেনাপোল রেলস্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, স্বাস্থ্য কর্মীরা পরীক্ষা-নিরীক্ষা করে তার দেহে জ্বর পেয়েছে। তবে সে করোনা ভাইরাসে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত নয়। তবে সে নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করে থাকেন।কে বা করা এই গুজব ছড়ালো তা আমার জানা মতে সঠিক নয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET