, , ,

শিরোনামঃ-




বেনাপোলে গাঁজা সহ দুই নারীমাদক ব্যবসায়ী আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২০, ১৪:৫৯ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ কেজি গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে বেনাপোল ভবেরবেড় গ্রাম থেকে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃতরা হলো, যশোরের কোতয়ালী থানার নরেন্দ্রপুর (আমড়াতলা) এলাকার আঃ আজিজের মেয়ে মনি (৩৭) ও বাগেরহাট সদরের যাত্রাপুর গ্রামের আইয়ুব আলী শেখের মেয়ে ফাতেমা খাতুন (২৫)।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদে, ভবেরবেড় পূর্বপাড়া গ্রামস্থ হাইওয়ে রোড ও চোরের রাস্তার সংযোগ স্থলে পাকা রাস্তার উপর মাদক কারবারীরা মাদকের চালান নিয়ে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে ৩ কেজি গাঁজা সহ আটক করে।আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET