৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বেনাপোলে ব্যবসায়ী হত্যা মামলায় আসামী ধরা ছোয়ার বাইরে




বেনাপোলে ব্যবসায়ী হত্যা মামলায় আসামী ধরা ছোয়ার বাইরে

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০১৮, ১৬:৫৫ | 733 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 স্টাফ করেসপন্ডেন্ট বেনাপোল(যশোর):
বন্দর নগরী বেনাপোলে আহসান(৪৩) নামে এক ব্যবসায়ী হত্যা মামলায় তিন জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার(১৭ অক্টোবর) বিকালে নিহতের ছেলে সোহাগ বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। আসামীদের নামে এর আগেও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক মামলা রয়েছে।

আসামীরা হলেন, বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের ওহিদুল্লা বল্টুর ছেলে বুনো

আক্তার(২৪) জামায়াতের ছেলে রায়হান(২৩) ও আহসান হোসেনের ছেলে সুজন(২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোটথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) জাকির হোসেন  মামলার বিষয়টি  নিশ্চিত করে জানান, আসামীরা এলাকা ছাড়া আছে। তাদের আটকের জন্য বিভিন্ন জাইগায় অভিযান চলছে।

স্থানীয় ওয়ার্ড কমিশনার ওহেদুজ্জামান বকুল
জানান,  অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে আহসানের মত ভাল একটা ভাল ছেলের জীবন গেছে। এমন ঘটনা তারা আশা করেনি। যারা হত্যার সাথে জড়িত যেন সুষ্ট বিচার হয়।

এর আগে, গত সোমবার রাতে আহসান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে  বাড়ি ফিরছিলেন। এ সময় সাদিপুর রাস্তার মোড়ে এক দোকানদারের কাছ থেকে সিকারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আকতার ও তার বন্ধুরা। এসময়  আহসান  ঘটনা স্থলে গিয়ে প্রতিবাদ করলে এক পর্যায়ে তাকে মারপিট করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে  পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET