১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেনাপোল আড়াই কোটি টাকার পণ্যসহ ট্রাক আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০১৯, ২০:৪৭ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল বাজার তালসারি মেন রোড হতে শুক্রবার দুপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ ০১ টি কাভার্ড ভ্যান আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় অসাধু ব্যবসায়ী কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ মালামাল আনা নেওয়া করে।
যার প্রেক্ষিতে বিজিবি’র বিশেষ গোয়েন্দা অভিযান জোরদার করা হয়েছে। যার পূর্ব তথ্যের মাধ্যমে বেনাপোল ক্যাম্পে কর্মরত সুবেদার মোঃ আব্দুল ওহাব এর নের্তৃত্বে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বেনাপোল বাজারস্থ তালসারি নামক স্থান হতে ০১টি কাভার্ড ভ্যানসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ৭৪৩৪৩ পিস ও ওয়ান টাইম পেপার কাপ ২১৫৬ কেজি এবং বিভিন্ন প্রকার ঔষধ ৯৯৪০ পাতা ও ইনঞ্জেকশন ১২১৮ পিস আটক করা হয়। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামালের মূল্য ২,৫৪,০০,০০০/- (দুই কোটি চুয়ান্ন লক্ষ) টাকা। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামাল ২০ ডিসেম্বর বেনাপোল বিভাগীয় শুল্ক গোডাউনে জমা করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET