যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৯ বোতল ফেন্সিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আটকৃতরা হলো ১.রনি আহমদ(২৬) পিতাঃ মোঃ আকিজ উদ্দিন গ্রাম:বেড়া,থানাঃশার্শা ২,সাইফুল ইসলাম (২৩)পিতা মোঃ হাতেম শেখ, গ্রাম: শ্যাম সুন্দরপুর, থানা: ফরিদপুর সদর৩,সমীর সাহা( ৫৩) পিতা-মৃত কৃষ্ণপদ সাহা, গ্রাম: নারকেল বাড়িয়া, থানা:বাঘারপাড়া, আটক করা হয়।
রবিবার(২০সেপ্টেম্বর)বিকালে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
২১পুটখালী বিজিবি ক্যাম্প থেকে জানান, পুটখালী মসজিদবাড়ী পোষ্ট পাকা রাস্তার উপর থেকে ফেন্সিডিল ৬৯ বোতল ও২টি পালসার মোটরসাইকেল সহ তিন জন কে আটক করা হয়।আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:









