, , ,

শিরোনামঃ-




বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা সহ এক মহিলা আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২০, ২২:০৭ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোলে চিহিৃত মাদক ব্যবসায়ী ক্রস ফায়ারে নিহত সেলিমের বোন জরিনা বেগমকে(৪০) নামে ১২৭১ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ আটক করেছে যশোর র‌্যাব ৬।
শুক্রবার(২৪জানুয়ারী) দুপুর ৪টার সময় তাকে আটক হয়। নিজ বাড়ি ভবেরবেড় থেকে।জরিনা বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আব্দুল করিম মাষ্টারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, জরিনা বেগম একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার মা ব্যাগি বেগম ও ক্রস ফায়ারে নিহত ভাই সেলিম ও এলাকায় মাদকের ডিলার বলে সবাই চিনতো। বর্তমানে সেলিম না থাকায় তার বোন জরিনা এই ইয়াবার ডিলার হিসাবে এলাকায় পরিচিত লাভ পায়।
যশোর র‌্যাব৬ সুত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে,বেনাপোলের ভবারবেড় রেল লাইনের পাশে জরিনা বেগমের বাড়ি তল্লাশি করে ১২৭১ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ সময় জরিনা বেগমকে মাদক ব্যবসার অভিযোগে আটক করা হয়।তাকে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানার মাধ্যমে কোর্টএ প্রেরণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET