উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আগামী ৪,৫,৬ অক্টোবর তিন দিন ব্যাপী বেলকুচি উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হবে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। সরকারের অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি,সাফল্য ও পুরুস্কার, গৃহিত উন্নয়ন কার্যক্রম,এমডিজি অর্জনে সাফল্য,এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হচ্ছে। সরকারের ভবিষ্যত কর্ম পরিকল্পনা প্রান্তিক জনগোষ্ঠির কাছে তুলে ধরা হবে এই মেলা থেকে।
মেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বেলকুচি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকতা ওলিউজ্জামান জানান, ৪ অক্টবর সকাল ১০.১৫ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি স¤প্রচার করা হবে। দুপুর ২.৩০ মিনিটে রয়েছে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা।
পরদিন ৫ অক্টবর উপজেলা পরিষদ খোলা মঞ্চে অনুষ্ঠিত হবে উপস্থিত বক্তৃতা, ক্ইুজ প্রতিযোগিতা ও ব্যান্ড সংগীত। শুরু হবে বিকেল ৩টায়।পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে ৬ অক্টবর।
প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উন্নয়ন মেলার ৩৮ টি ষ্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।









