, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • ভালুকায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত




ভালুকায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২১, ১৫:২১ | 1001 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি এক যুগে পা রাখা উপলক্ষে ভালুকায় র‌্যালী, আলোচনা সভা ও কেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ। এসময় স্থানীয় হকারদেরকে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকাটির ভালুকা প্রতিনিধি আসাদুজ্জামান সুমন।
কেক কাটা অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, দি সিনিয়ন সিটিজেন সোসাইটি অব ভালুকার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এস.এম শাহজাহান সেলিম, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারী কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, এ্যাপোলো ইনন্সটিটিউটের অধ্যাক্ষ এ আর এম সামছুর রহমান, শেফার্ড গ্রæপের জি.এম মোকলেসুর রহমান, ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাছ আলী, প্রভাষক আফতাফ উদ্দিন, সাংবাদিক আতাউর রহমান তরফদার, মোখলেসুর রহমান মনির, রফিকুল ইনলাম রফিক, খলিলুর রহমান, রফিকুল ইসলাম, সফিউল্লাহ আনসারী, আবুল বাশার শেখ, আনোয়ার হোসেন তরফদার, মোকছেদুর রহমান মামুন, মিজানুর রহমান মজনু, ওমর ফারুখ, হাবিবুর রহমান শান্ত, সুজিত মিত্র, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান নাদিম, ছাত্রদল নেতা রিয়াদ পাঠান, আলী রাজ, মাহিদুল ইসলাম মৃদুল প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET