আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ শহরের ঐতিয্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আখতারুজ্জামান এর অবসরজনিত কারণে বিদায়সংবর্ধনা অনু্ষ্ঠিত হয়েছে।
ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজিত অনু্ষ্ঠানে মানপত্র পাঠ, শিক্ষক ও শিক্ষার্থী পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান সহ প্রবীন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা প্রদান, দোয়া ও আলোচনাসভা অনু্ষ্ঠান –
বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকালে অত্র বিদ্যালয়ের হলরুমে- প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ারা হোসেন ফারুক, পৌরসভায় প্যানেল মেয়র মোঃ নূরুল হক।
এসময় অনু্ষ্ঠানে আরো বক্তব্যে রাখেন ও দোয়া করেন, সিরাজগঞ্জ জামে মসজিদের খতীব আলহাজ্ব মওলানা মোঃ রেজাউল করিম। অনু্ষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারি শিক্ষক মোঃ রাশিদুল হাসান।

এ সময় অত্র বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ খালেকুজ্জামান, মির্জা গোলাম মোস্তফা,আতাউর রহমান, সাবেক শিক্ষক মোঃ আব্দুল হালিম, নীল মণি মজুমদার, আবু সাঈদ , সহকারি প্রধান শিক্ষক শফিউল আলম, সহকারি শিক্ষক রকিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শামীম হোসেন, ওমর ফারুক, নাহিদা লায়লা, নাজমা খাতুন, শিউলী আক্তার, সানজিদা খাতুন সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









