, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের সাথে কুভিক সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় ও দিন পঞ্জিকার মোড়ক উন্মোচন




ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের সাথে কুভিক সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় ও দিন পঞ্জিকার মোড়ক উন্মোচন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২৪, ০৪:০৭ | 748 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেফায়েত উল্লাহ মিয়াজী :
 কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। একই সময়ে কুভিক সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রকাশিত ২০২৪ সনের দিন পঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয়।  বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে প্রশাসনিক ভবনের নিচ তলায় কুভিকসাস কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি আবু সুফিয়ান রাসেল ও সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী’র নেতৃত্বে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন ও কুভিক সাংবাদিক সমিতির উপদেষ্টা মুহাম্মাদ চাঁন মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত ১৩ জানুয়ারি ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের পর এটিই অধ্যক্ষের সাথে নির্বাচিতদের প্রথম সৌজন্য সাক্ষাৎ।
সাক্ষাৎকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রাজু, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক পুতুল আক্তার রলি, সহ-সহ-সাংগঠনিক সম্পাদক সজিব মাহমুদ, দপ্তর সম্পাদক মাকছুদুর রহমান, কার্যকরী সদস্য আল আমিন কিবরিয়া, হাসিবুল ইসলাম সজিব এবং সদস্য তাহমিনা আক্তার তুলি।
অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান নবনির্বাচিত কুভিকসাস কমিটির সকল নেতৃবৃন্দকে স্বাগত জানান। এসময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কুভিক সাংবাদিক সমিতিকে যেকোনো  সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়া একই সময়ে তিনি কুভিক সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রকাশিত ২০২৪ সনের দিন পঞ্জিকার মোড়ক উন্মোচন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET