, , ,

শিরোনামঃ-




ভেড়ামারায় একান্নবর্তী বইয়ের মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৭:৫০ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার ভেড়ামারায় একান্নবর্তী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা উপজেলা চত্ত্বরে শহীদ মিনার সংলগ্ন ৩দিন ব্যাপী বইমেলার উদ্বোধনী দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও বিআরডিবি’র মহাপরিচালক মোঃ গিয়াস উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে কাব্যকথা পরিষদের যৌথ কাব্যগ্রন্থ’ নবীন প্রবীণ মিলিয়ে একান্নজন লিখিয়ের লেখা “একান্নবর্তী” বইয়ের মোড়ক উন্মোচন করেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, সচিবের সহধর্মীনি মোছাঃ সিদ্দিকা খাতুন, ইউএনও’র সহধর্মীনি ফারহানা ইসলাম তিম্মি, উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি বলাকা পারভীন স্বপ্না, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, কাব্যকথা পরিষদ ভেড়ামারা’র সভাপতি ডা. মোহাঃ আসমান আলী, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, তাহের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কবি শাইজী আতিয়ার রহমান, মোঃ আজমল হক, মিনু রহমান, রোকশানা লিপি, আলেয়া বেগম, রোকসানা খাতুন ও নাহিদা আক্তার  সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET