কুষ্টিয়ার ভেড়ামারায় পেশাদার ফুটবল লীগ-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ভেড়ামারা কলেজ মাঠে ভোরের পাখি স্পোটিং ক্লাবের আয়োজিত এই খেলা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ খেলায় প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারার পৌর মেয়র আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শুভ্র প্রকাশ দাশ, ভেড়ামারা পৌরসভার ২নং প্যানেল মেয়র খশরুজ্জামান ফারুক, খেলার প্রধান পৃষ্ঠপোষক মনি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মনিরুল ইসলাম মনি, ভোরের পাখি ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক সেলিমুর রহমান নাশু, আইনুর রহমান আইনাল, হাসান বিন ঝন্টু, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী প্রমূখ। খেলায় ইয়াকূব স্মৃতি সংঘকে (হামিদুল) ০-১ গোলে পরাজিত করে রাজ্জাক স্মৃতি সংঘ (সৎজিত) চ্যাম্পিয়ন হয়। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।









