২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ভোলায় বন্ধুর বাড়ীতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল দাগনভূঁঞার শাওন




ভোলায় বন্ধুর বাড়ীতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল দাগনভূঁঞার শাওন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০১৮, ১৭:১৩ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

স্টাফ রিপোর্টার :
সোমবারই ১৮ বছর পূর্ণ হলো শাওনের। এবারের জন্মদিনটি ব্যতিক্রমীভাবে উদ্যাপন করার কথা ছিল। ভোলায় বেড়াতে যাওয়ায় এক সহপাঠি বন্ধুর বাড়িতে ধুমধাম আয়োজনের প্রস্তুতি। সন্তানের আবদার রক্ষায় বাড়ি থেকে ১০ হাজার টাকাও পাঠিয়েছিলেন বাবা। কিন্তু জন্মদিনের কেক কাটার আগেই মোটর সাইকেল দূর্ঘটনার শিকার হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন রাজধানীর কবি নজরুল কলেজের শিক্ষার্থী নুরের জামান শাওন (১৮)। তার বাড়ি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজারে।
পরিবার সূত্র ও সহপাঠিরা জানায়, গত কয়েকদিন আগে এক সহপাঠি বন্ধুর সাথে ভোলায় বেড়াতে যায় শাওন। সেখানে মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক দেখে রাজধানীর পপুলার হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।সোমবার বিকাল ৩টায় দাগনভূঞার বেকের বাজারে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাওন ওই এলাকার নবী ড্রাইভারের একমাত্র ছেলে। সোমবার ভোরে শাওনের মৃতদেহ এলাকায় আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শান্তশিষ্ট ও অমায়িক স্বভাবের এ ছেলেটি আকষ্মিক মৃত্যুতে পুরো এলাকাতে শোকের ছায়া নেমে আসে। বিকালে অনুষ্ঠিত জানাযায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশী ছাড়াও শতশত মুসল্লী অংশগ্রহন করেন। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা দু’জনই নির্বাক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET